এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে আগুনে পুড়ে ছাই সদ্য তৈরি ‘সাঁঝবাতি’ রেস্টুরেন্ট

Published on: July 14, 2023 । 11:02 PM

রবীন্দ্র কর্মকার: রান্না করার সময় আগুন লেগে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘাটাল কুশপাতার ‘সাঁঝবাতি’ নামে একটি রেস্টুরেন্ট। আগুন নেভাতে এসে রেস্টুরেন্টে থাকা দুটি গ্যাস সিলিণ্ডার ব্লাস্ট করে আহত হন দুজন দমকল কর্মী। ১৪ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘাটালের কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে ওই রেস্টুরেন্টের রান্নাঘর থেকে হঠাৎ আগুন লাগে বলে জানা যায়। রেস্টুরেন্টটি বাঁশ ও রঙ দিয়ে ডেকোরশন করা ছিল। সেই বাঁশেই আগুন লেগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে রেস্টুরেন্টের কর্মীরা ফোন ও টাকা পয়সা সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে যায়। ওই রেস্টুরেন্টের মালিক স্বরূপ জানা জানান, ওই সময় রেস্টুরেন্টে কোনও খদ্দের ছিল না। জানা যায়, স্টাফেদের খাবার জন্য রান্না হচ্ছিল। তা থেকেই এই বিপত্তি। নিমতলা ফায়ার সার্ভিসে খবর গেলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্ত্বে আনার চেষ্টা করে। অগ্নিকাণ্ডটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।