এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কলকাতায় ফ্যাশন শোয়ে সেরার খেতাব দাসপুরের যুবতীর

Published on: November 7, 2021 । 12:43 AM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের যুবতী কলকাতার একটি ফ্যাশন শোয়ের  মঞ্চ থেকে বিজেতা হয়ে ফিরলেন। ওই যুবতীর নাম নীলা ভট্টাচার্য। বাড়ি দাসপুর-১ ব্লকের রাজনগরে। প্ল্যাটিনাম বিভাগে নিজের ফ্যাশনের যাদুতে বিচারকদের মুগ্ধ করে বিজেতা হয়েছেন তিনি।
আইআইএ প্রোডাকশন হাউসের তরফে আয়োজিত এই ফ্যাশন শো’টির নাম ‘ফেস অফ বেঙ্গল ২০২১’। ৩১ অক্টোবর কলকাতার নিউ গড়িয়াতে যেটির আয়োজন করা হয়েছিল। আইআইএ প্রোডাকশন হাউসের আয়োজিত এটিই প্রথম ফ্যাশন শো। ফেস অফ বেঙ্গল ২০২১ নামক এই শো’টির আয়োজক হলেন অভিজিৎ দে।
এই ফ্যাশন শো’তে চারটি বিভাগে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে প্ল্যাটিনাম বিভাগের বিজেতা হয়েছেন নীলাদেবী। তিনি বলেন, প্ল্যাটিনাম বিভাগে মূলত তিনটি রাউন্ড ছিল। অর্থাৎ তিনরকম পোশাকে আমাদের শো করতে হয়েছে। ওয়েস্টার্ন,ইন্দো ওয়েস্টার্ন ও পিওর ট্রাডিশনাল লুকে নিজেদের শো করাতে হয়।
বিচারকের আসনে ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মন্ত্রী মদন মিত্র, পণ্ডিত মল্লার ঘোষ, বিখ্যাত পরিচালক সুজিত গুহ, টুম্পা সোনা খ্যাত কোরিওগ্রাফার অমর গুহ, শিক্ষাবিদ অর্পিতা বসু ও পারমিতা বন্দ্যোপাধ্যায়ের সহ অন্যান্য ব্যক্তিত্বরা।
নীলাদেবী জানান, এই শো’তে অংশগ্রহণ করতে গেলে প্রথমে নাম এন্ট্রি করাতে হয়। এরপর ফ্যাশন শো’এর পক্ষ থেকে ডেকে মডেলদের গ্ৰুমিং দেখে তাঁদের নেওয়া হয়।  তারপর মেক-আপ আর্টিস্ট দিয়ে তারা তাদের মতো করে গ্ৰুমিং করে ফ্যাশন শো’এর জন্য সম্পূর্ণ ভাবে তৈরি করা হয়। প্রতিযোগিতায় জিততে পারলে রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার। নীলাদেবী বলেন, প্ল্যাটিনাম বিভাগের বিজেতা হিসেবে আমি একটি সার্টিফিকেট, একটি মেমেন্টো ও মুকুট পেয়েছি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও