এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের মৃত পরিযায়ী শ্রমিকের ৪ মেয়েকে পড়াবে DYFI

Published on: June 4, 2020 । 11:06 AM

দাসপুরের মৃত পরিযায়ী শ্রমিক কমল সেনাপতির পাশে দাঁড়ালো সিপিএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আই। বৃহস্পতিবার ডি ওয়াই এফ আই এর জেলা সভাপতি রঞ্জিত পাল কর্মী সমর্থকদের নিয়ে দাসপুরের গোকুলনগর গ্রামে কমলবাবুর বাড়িতে পৌঁছে তাঁর পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন।

রঞ্জিত বাবু জানান মৃত এই পরিযায়ী শ্রমিকের ৪ মেয়ে,এই মেয়েরা যতদূর পর্যন্ত পড়াশোনা করতে চায় তা তারা করবে, আর এই পড়ার ব্যাবস্থা করবে তাঁদের সংগঠন।

মহারাষ্ট্রের নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্বামীর অকাল প্রয়াণে দিশেহারা কমলবাবুর স্ত্রী রঞ্জিত বাবুর এই আশ্বাসে খেই হারানো জীবনে আবার খেই খুঁজে পেলেন। তিনি বলেন,চিন্তা ছিল মেয়েদের পড়াশুনা নিয়ে,আজ সে চিন্তা থেকে মুক্তি পেলাম।

উল্লেখ্য গত ২৭ মে মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার পথে দাসপুরের এই পরিযায়ী শ্রমিকের ওড়িশা সংলগ্ন এলাকায় মৃত্যু হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে