এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মহকুমাশাসকের উদ্যোগে ব্লকে ব্লকে ড্রাইভিং লাইসেন্সের ক্যাম্প ঘাটাল মহকুমায়

Published on: November 27, 2021 । 9:54 PM

সুইটি রায়,স্থানীয় সংবাদ,ঘাটাল: ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের উদ্যোগে এবার ব্লকে ব্লকে হতে চলেছে ড্রাইভিং লাইসেন্সের বিশেষ ক্যাম্প।  দাসপুর-২, চন্দ্রকোণা-১ ও চন্দ্রকোণা-২ ব্লকে ওই বিশেষ ক্যাম্প হবে। ঘাটাল মহকুমা পরিবহণ দপ্তর থেকে কয়েক কিলোমিটার দূরেই দাসপুর-১ এবং ঘাটাল ব্লক অফিস বলে ওই দুটি ব্লকে কোনও ক্যাম্প হবে না। মহকুমা শাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন,  দাসপুর-২ ব্লকে বিশেষ ক্যাম্প হবে   ৬ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর, চন্দ্রকোণা-১ ব্লকে হবে ৯ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর এবং  চন্দ্রকোণা-২ ব্লকে হবে ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর। সংশ্লিষ্ট দিনগুলিতে  বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত নির্দিষ্ট বিডিও অফিসের চত্বরে এই ক্যাম্প হবে।

প্রথম পর্যায়ের এই ক্যাম্পগুলিতে লার্নারের অ্যাপ্লিকেশন ও ডকুমেন্টস ভেরিফিকেশন করে লার্নার টেস্ট নিয়ে লাইসেন্স ইস্যু করা হবে এবং এর একমাস পর ফাইনাল টেস্ট নিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। এসডিও অফিস সূত্রের খবর যদি করোনা পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে দ্বিতীয় পর্যায়ের কাজটিও বিডিও অফিসগুলিতে ক্যাম্প করেই করা হবে। তবে পুনরায় লকডাউন বা অন্যান্য কোনও সমস্যার কারণে দ্বিতীয় পর্যায়ের কাজগুলি এসডিও অফিসেও হতে পারে। ড্রাইভিং লাইসেন্সের জন্য যে নথিগুলি লাগবে সেগুলি হল- যেকোনও ফটো আইডি প্রুফ যেমন ভোটার বা আধার কার্ড, জন্ম ও ঠিকানার প্রমাণপত্র( অরিজিনাল) ।

ক্যাম্পে যাওয়ার আগেই যেকোনও সাইবার ক্যাফে অথবা স্মার্টফোন থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে এবং ফিজ পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে যেতে হবে।যে কোনও একধরণের গাড়ি যেমন বাইক অথবা ফোর হুইলারের ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য ২৪০ টাকা এবং দুধরণের গাড়ির লাইসেন্স একসাথে করানোর জন্য ৩৯০ টাকা পেমেন্ট করতে হবে। parivahan.sarathi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে আবেদনকারীদের। ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করে সাবমিট করার পর ওখানেই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের অপশন পাওয়া যাবে। ওই ওয়েবসাইট থেকেই মক টেস্ট ও স্যাম্পেল প্রশ্নও পাওয়া যাবে। যেখান থেকে আবেদনকারীরা লার্নার টেস্ট এর জন্য তৈরি করতে পারেন নিজেদের।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে