এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এবার DJ-র গাড়ি থেকে পড়ে এক ব্যক্তির প্রাণ গেল

Published on: August 17, 2024 । 4:31 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: শিবের মাথায় জল ঢালতে গিয়ে ডিজে চালিত ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ট্রাক্টরে করে ডিজে বাজিয়ে জল নিয়ে ফেরার পথে ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম দিলীপ ঘোড়ই(৪৫)। চন্দ্রকোণা পৌরসভার নতুন হাটে বাড়ি তাঁর।

আজ শ্রাবণ মাসের সংক্রান্তি। মাসের শেষ দিনেও শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তরা ভিড় করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোণার নতুন হাট থেকে বহু ভক্ত ডিজে মাইক বাজিয়ে আনন্দের সঙ্গে চন্দ্রকোণার বাঁকা এলাকায় শিলাবতী নদী থেকে জল ডুবিয়ে ফেরার পথে চন্দ্রকোণা সুরেরহাটের কাছে ট্রাক্টর থেকে পড়ে যান দিলীপবাবু। আশঙ্কাজনক অবস্থায় তাকে চন্দ্রকোণা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। চন্দ্রকোণা থানার পুলিশ সূত্রে খবর ডিজে সমেত গাড়িটিকে আটক করা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক