আকাশ দোলই: মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হন ততদিন ঘাটালে মাস্টার প্লান রূপায়ণ হবে না। আজ ৪ আগস্ট ঘাটালে এসে এমনই মন্তব্য করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। বেশ কয়েক দিন ধরেই ঘাটালের বিস্তীর্ণ এলাকার মানুষ জলবন্দি। তাই আজ ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে এসেছিলেন সাংসদ দীপক অধিকারী। তিনি আজ দুপুর ঘাটালে এসে একটি প্রশাসনিক সভা করেন। সেখান থেকে ঘাটাল ব্লকের অজবনগর-১ গ্রামপঞ্চায়েতের হরিদাসপুরে বন্যা পরিদর্শনে যান। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন সেই সঙ্গে দেব মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরি হবে না: দেব



