এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজও দেবের দেখা মিলবে না, হবে না ঘাটাল কলেজের মিটিং

Published on: September 24, 2021 । 12:12 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভিআইপি’কে কলেজের গভর্নিং বডির সভাপতি করার ফলে সমস্যায় পড়েছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার এক মাসের মধ্যে কলেজের প্রথম মিটিং করতে পারলেন না ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব)। ফলে কলেজে নতুন অধ্যক্ষের যোগদানের বিষয়টি ঝুলেই রইল। কলেজ সূত্রে জানা গিয়েছে, দেবের ‘ব্যস্ততার’ জন্য তিনি আজ ২৪ সেপ্টেম্বরের পূর্ব নির্দিষ্ট মিটিঙে যোগদান করতে পারবেন না। আগামী সপ্তাহে কলেজের গভর্নিং বডির মিটিঙে আসতে পারেন।
প্রসঙ্গত, ঘাটাল কলেজের গভর্নিং বডির সভাপতি না থাকার জন্য ৬ জুলাই থেকে কলেজের নতুন অধ্যক্ষ ড. মন্টুকুমার দাস যোগদান করতে পারছেন না। আগস্ট মাসের ২৪ তারিখে দেবকে কলেজের গভর্নিং বডির সভাপতি করা হয়। কিন্তু তিনি সভাপতি হওয়ার পরও ‘নানান কারণে’ কলেজের মিটিেঙ যোগদান করতে পারছেন না বলে জানা গিয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও