এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জেলার মধ্যে দাসপুর-১ ব্লকে ডেঙ্গু আক্রান্তের হার সবচাইতে বেশি

Published on: September 26, 2022 । 2:52 PM

নিজস্ব সংবাদদাতা:  ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৮৮ জন। তার মধ্যে দাসপুর-১ ব্লকেই রয়েছে ২৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে খড়্গপুর পুরসভা। ওই পুরসভায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। চন্দ্রকোণা-২ ব্লক এবং রামজীবনপুর পুরসভা এলাকায় সবচাইতে কম। এক জনকরে। খড়ার এবং ক্ষীরপাই পুরসভা এলাকায় কেউ ডেঙ্গুতে আক্রান্ত হননি বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন।
দাসপুর-১ব্লকের ২৭ জন ডেঙ্গু আক্রান্তের বাড়ি কুঞ্জপুর, ফটেপুর, মহেশপুর, মামুদপুর এবং ধরমপুর এলাকায়   দাসপুর-২ ব্লকে ১৭ জন। গৌরা, সীতাপুর এবং জোৎভগাবান এলাকার বাসিন্দাদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। ঘাটাল ব্লকের দীর্ঘগ্রাম, ঘোলা, জয়নগর,মুগরাল এলাকায় ডেঙ্গু দেখা দিয়েছে। চন্দ্রকোণা-১ ব্লকের কোরাশিয়া, কাসণ্ড এবং মাধবপুর এলাকার ৭ জন আক্রান্ত হয়েছেন। চন্দ্রকোণা-২ ব্লকের মাড়মুড়াকাটার একজন আক্রান্ত হয়েছেন। মহকুমার পুরসভাগুলির মধ্যে ঘাটালে দু’জন(নিশ্চিন্তপুর), রামজীবনপুরে এক জন এবং চন্দ্রকোণা পুরসভা এলাকায় এক জন। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।