এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু আরামবাগের শ্রমিকের

Published on: February 21, 2020 । 2:45 PM

শ্রীকান্ত আদক:কর্মরত অবস্থা বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল বরাত পাওয়া ঠিকাদারের অধীনে থাকা এক শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে আজ ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ।

দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার দানিকোলা মনসাতলার মাঠে বিদ্যুতের হাইটেনশান লাইনে কর্মরত অবস্থায় ওই শ্রমিক খুঁটি থেকে সটান মাটিতে এসে পড়ে। সাথে সাথে আহত ওই শ্রমিককে নাড়াজোল গ্রামীন হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। মৃত ওই শ্রমিকের নাম কাশীনাথ ঘোষ (৫৩) বাড়ি হুগলী জেলার আরামবাগ থানার প্রতাপনগরে। দাসপুর পুলিস ঘটনা খতিয়ে দেখছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক