এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে কলেজ ছাত্রের ঝুলন্তদেহ উদ্ধার

Published on: July 26, 2021 । 9:18 AM

শ্রীকান্ত ভুঁইয়া ও ইন্দ্রজিৎ মিশ, স্থানীয় সংবাদ, ঘাটাল: কলেজ পাড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে আজ ২৬ জুলাই সকালে দাসপুর থানার রবিদাসপুর(পশ্চিম) চাঞ্চল্য ছড়ায়। সেই সঙ্গে  এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত ওই ছাত্রের নাম প্রীতম চক্রবর্তী(২১)। প্রীতম পাঁশকুড়া বনমালী কলেজে পড়াশোনা করত।   ঘটনা সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো ঠাকুমার কাছে ঘুমোত ওই যুবক। গতকাল রাত ২টার সময়

ঠাকুমা হটাৎ দেখতে পায় পাশে নেই প্রীতম।  রাতেই বাবা-মা খোঁজ করেন।  মিনিট দশেক খোঁজার পর পাশের রুমে দেখতে পায় রুমের বাঁশের কড়িতে ওড়না লাগিয়ে ঝুলছে প্রীতম।সাথে সাথে পাড়া-প্রতিবেশী এই ঘটনা শুনে ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজির পর তার মোবাইল থেকে একটি হোয়াটসঅ্যাপে চ্যাট এর মাধ্যমে একটি মেসেজ পাওয়া যায়,যে মেসেজে লেখা ছিল গুডনাইট আমাকে আর দেখতে পাবে না এই পৃথিবীতে। অন্যদিকে দীর্ঘ দেড় বছর প্রায় কলেজ বন্ধ পাঁশকুড়া বনমালী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল প্রীতম চক্রবর্তী। কলেজে দীর্ঘদিন বন্ধ। যে কারণে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি পড়াশোনার চাপ না অন্য কোনো কারণ? পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।