এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আদিবাসী কিশোরীর মর্মান্তিক মৃত্যু! আমরা আদৌও আধুনিক

Published on: August 5, 2022 । 10:52 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু আদিবাসী কিশোরীর, চরম অসতর্কতার নজির দেখল দাসপুর। সাপের কামড়ের পরে সাথে সাথে কেন কিশোরীকে স্থানীয় হাসপাতালে না নিয়ে গিয়ে রাতভর চলল প্রার্থনা, ঝাড়ফুক প্রশ্ন তুলেছেন পাড়া প্রতিবেশীদের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও। অন্যদিকে বিষয়টিকে অপরাধমূলক কাজ বলে উল্লেখ করেছেন শিক্ষক ও গবেষক সুব্রত বুড়াই। ঘটনা দাসপুর থানার সামাট গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বৃহস্পতিবার রাতে বিছানার মধ্যেই কায়রা শয়ের বছর ১৩ এর মেয়ে পারুল শয়কে সাপে কামড় দেয়। ওই রাতে এক প্রতিবেশীর কথায় মেয়েটিকে সাথে সাথে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতেই প্রার্থনার আয়োজন করা হয়, মেয়েকে বাঁচাতে চলে ঝাড়ফুক। অবস্থা বেগতিক দেখে আজ শুক্রবার সকালে পারুলকে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চের তরফে রাকেশ নায়েক সমস্ত ঘটনার তীব্র বিরোধিতা করেন। তিনি ওই পরিবার ও প্রতিবেশীকে বোঝাতে গেলেও বিক্ষোভের মুখে পড়েন। তাদের বদ্ধ ধারণা সাপের কামড়ের সাথে ডাইনির আক্রমণেই এই মর্মান্তিক মৃত্যু। তবে রাকেশবাবুর সাথে ওই পাড়ার অন্যান্যরা একমত হয়েছেন যে সাপের কামড় থেকে বাঁচার একমাত্র উপায় সাথে সাথে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া। বিষয়টি জেনে মর্মাহত শিক্ষক ও গবেষক সুব্রত বুড়াই। সাপের কামড় থেকে বাঁচতে বছরের পর বছর এই সুব্রতবাবু ঘাটাল মহকুমা জুড়ে প্রচার করে চলেছেন। তিনি জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। নাবালক ওই মেয়েটিকে হাসপাতালে সময়ে না নিয়ে যাওয়া একটি অপরাধ। তিনি আরও জানান, ওই এলাকায় কয়েকদিনের মধ্যেই সাপ নিয়ে তিনি বিশেষ সচেতনতা শিবিরও করবেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে