এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় আলু চাষ করে বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের

Published on: December 7, 2021 । 12:19 PM

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল:  প্রচণ্ড বৃষ্টিতে আলু চাষে চরম ক্ষতির আশঙ্কা, এই নিয়ে স্বামী-স্ত্রীতে অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক কৃষক। ঘটনাটি ঘটে চন্দ্রকোণা থানার কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধান্যঝাটি গ্রামে। জানা যায়, পেশায় কৃষক, কৃষি কাজের উপর নির্ভরশীল গ্রামের বাসিন্দা ভোলানাথ বায়েন। চাষ করেছিলেন এক বিঘা আলুর, যার জন্য খরচ হয়েছিল প্রায় ২৫ হাজার টাকা। ঋণ নিয়ে চাষ করেছিলেন তিনি এমনই জানাচ্ছেন গ্রামবাসী থেকে পরিজনেরা। আর প্রচণ্ড বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যাবে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে লেগে যায় অশান্তি, আর এতেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন ভোলানাথবাবু। সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, বাড়িতেই বিষ খান তিনি। দ্রুত চিকিৎসার জন্য চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। তবুও শেষ রক্ষা হয়নি, মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চন্দ্রকোণা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে