এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাড়িতে অনটন: দাসপুরে ‘আত্মঘাতী’ এক ব্যক্তি

Published on: September 9, 2020 । 4:43 PM

জগদীশ মণ্ডল অধিকারী: বাড়িতে অভাব-অনটনের জেরে দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন দাসপুর থানার জোৎকানুরামগড়ের বাসিন্দা অজয় মাইতি(৪৪)। আজ ৯ সেপ্টেম্বর সকালে তাঁরই শোবার রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনই অজয়বাবু সকাল-সকাল ঘুম থেকে উঠে পড়েন। এদিন উঠতে দেরি দেখে বাড়ির লোকেদের সন্দেহ হয়। জানালা দিয়ে দেখা যায়, গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে দরজার ভেঙে তাঁকে বার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে অজয়বাবু আত্মহত্যা করেছেন।
দাসপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক