এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রাজনগরে একাধিক করোনা সংক্রমণ,তৎপরতা গ্রাম পঞ্চায়েত জুড়ে

Published on: April 28, 2021 । 9:29 PM

সৌমেন মিশ্র:দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। ওই গ্রাম পঞ্চায়েত এলাকার সুরতপুর গ্রামে ১ দিনেই নতুন করে করোনায় সংক্রমিত ৪ জন বলে জানা গেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকার ডাঃ নিমাই মন্ডল ২৭ তারিখ রাতে যে করোনা রিপোর্ট পেশ করেন তাতেই এই তথ্য উঠে এসেছে। ২৬ এপ্রিল সুরতপুর গ্রামের মোট ৮জনের লালারসের নমুনা সংগ্রহ করে দাসপুর গ্রামীন হাসপাতাল থেকে পাঠানো হলে দেখাযায় তাদের মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত।

তবে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে রাজনগর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের তরফে বুধবার দিনভর মাইক প্রচারের মাধ্যমে করোনা বিষয়ে সচেতন করা হল। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার দোকান মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে করোনা বিধি মেনে বেচাকেনা করতে। গ্রামের সিভিক,ও আশাকর্মীদের পাশাপাশি ভি আর পি রা আক্রান্তদের অবস্থার দিকে নজর রেখে নিয়মিত দাসপুর পুলিশ ও দাসপুর ১ ব্লক স্বাস্থ্য দপ্তরকে অবগত করে চলেছেন।

তবে মূল সমস্যা ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ৩টি হাট নিয়ে। এলাকায় রাজনগর,হরিরামপুর এবং দাদপুরে সপ্তাহে দুদিন করে হাট বসে। এলাকা কৃষিপ্রধান হাটগুলিতে আশপাশের বহু কৃষক তাদের কৃষিজাত শাক সব্জি নিয়ে হাটে হাজির হচ্ছেন,সে সমাগম প্রচুরভাবে করোনা সংক্রমণের অনুকূল।

হাট কমিটিগুলিকে যদিও নির্দেশ দেওয়া হয়েছে হাটে আগত প্রতেকেরই মাস্ক বাধ্যতামূলক কিন্তু তা হলেও সামাজিক দূরত্ব মেনে তো আর হাটবাজার হয়না! আবার এই হাট বন্ধ হলে হাজার হাজার কৃষকের পেটে টান পড়বে নষ্ট হবে সব্জি ফসল। কপালে ভাঁজ প্রশাসনেরও। তবে এলাকার সচেতন নাগরিকদের মত,সপ্তাহের নির্দিষ্টদিন হাট না বসিয়ে হাট বসুক প্রত্যেকদিন সকাল ৯টা পর্যন্ত। তাতে জমায়েত কমবে,হাটের হুড়োহুড়ি থাকবে না আবার কৃষক তার ফসলের দামও পাবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে