এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য,মামার বাড়িতে চুরি ভাগ্নের?অন্যদিকে উদ্ধার ১২ কেজি রূপো

Published on: December 31, 2020 । 9:04 AM

মামার বাড়িতে চুরির ঘটনায় মূল পান্ডা ছিল ভাগ্নে। দাসপুর পুলিশের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। আমরা সে খবরে আসবো কিন্তু তার আগে জানাই দাসপুর পুলিশের আরও এক সাফল্যের কথা। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে দাসপুর বাজারে মাছ বাজারের কাছে যে রূপো দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে যে ছিনতাই আসলে দোকানের কর্মচারীর পূর্ব পরিকল্পনা মাফিক হয় সেই ছিনতাই হওয়া রূপো উদ্ধার করল দাসপুর পুলিশ।

দাসপুর পুলিশের তরফে ভার প্রাপ্ত অফিসার সুদীপ ঘোষাল ১৭ ডিসেম্বরই দাসপুরের ওই রুপো দোকান ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত ছিনতাইকারীদের সনাক্ত করেছিলেন এবং রাতেই দোকানের কর্মচারী আমন জানা এবং সঙ্গী সুব্রত আদককে গ্রেপ্তার করেছিলেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ উদ্ধার করেছে ১২ কেজি রুপো।

অন্যদিকে এবছর ২০২০ সালে লক্ষ্মী পুজোর আগের রাতে দাসপুর থানার,জোতগৌরাঙ্গ গ্রামের অসিত মণ্ডল নামে এক গ্রামবাসীর বড়ি চুরি হয়। বাড়ির সমস্ত সোনা,রূপোর পাশাপাশি বাড়িতে থাকা একটি মোবাইলও চুরি যায়। দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। দাসপুর পুলিশের তরফে জানানো হয়,পুলিশ ওই চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে পৌঁছে যায় চোরের কাছে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

অভিযুক্তকে দেখে চক্ষু চড়কগাছ অসিতবাবুর। অসিতবাবু জানান তাঁর বাড়ি চুরির ঘটনায় জড়িত অভিযুক্ত অরুন প্রামাণিক নিজের ভাগ্না। পুলিশের তরফে জানানো হয় দাসপুরের রাধাকান্তপুরে অরুনের বাড়ি। ওই রাতে রাধাকান্তপুরের সুদীপ সিংহ এবং খুকুড়দহের সুভাষ দাস ওরফে নয়নকে নিয়ে ভাগ্না অরুন মামার বাড়িতে চুরি করে। ভাগ্নার জানা ছিল ওই রাতে বাড়িতে কেউ থাকবেনা,সবাই মেয়ের বাড়ি গিয়েছিলেন। দাসপুর পুলিশের তরফে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া প্রায় ৭০০ মিলি সোনা,রূপো এবং সেই মোবিলটিও।

শীতের পারদ যতই চড়ছে বাড়ছে দাসপুর থানা এলাকায় চুরির ঘটনা। তবে তারই সাথে পাল্লা দিচ্ছে দাসপুর পুলিশ,নিস্তার নেই অপরাধীদের,একে একে অপরাধীরা নাগালে আসছে দাসপুর পুলিশের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে