এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা!বন্ধ হয়ে গেল দাসপুরের হাট,মাছ বাজার

Published on: June 9, 2020 । 10:36 AM

সন্তু বেরা: গত ৬ জুন এর করোনা রিপোর্ট অনুযায়ী দাসপুর বাজার সংলগ্ন দাসপুর থানার দাসপুর ১ ও দাসপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকারই মোট ১৪ জন বাসিন্দার শরীরে মিলেছে মারণ করোনার সংক্রমণ। এর জেরে চরম তৎপরতা এখন দাসপুর জুড়ে।

আজ মঙ্গলবারের সকালে লক্ষ্য করা গেল দাসপুর বাজার যেখানে হাটে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগমে গমগম করে তা একেবারে শুনশান।

বাজার কমিটির দাসপুর বাজার কমিটির সম্পাদক গোবিন্দ বিশ্বাস জানান, এলাকায় করোনা আবহের কারণেই আগামী ৭ দিন দাসপুরের হাট আপাতত বন্ধই থাকছে।

অন্যদিকে এলাকার আক্রান্ত গ্রাম গুলির মধ্যে সবচাইতে সংক্রমণের হদিস মিলেছে দাসপুর ২ গ্রাম পঞ্চায়েতের সাহাবাজার এলাকায়। সেখানেই মোট আক্রান্ত ৮। ঘাটাল দমকল বাহিনীর পক্ষে ইতিমধ্যেই আক্রান্ত এলাকা স্যানিটাইজ করা হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা