এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে অভিনব কায়দায় প্রতারণা: প্রৌঢ়া খোয়ালেন লক্ষাধিক টাকার গয়না

Published on: October 27, 2020 । 6:40 PM

শ্রীকান্ত ভুঁইঞা ও ইন্দ্রজিৎ মিশ্র: দিন দিন প্রতারণার নতুন জাল বিছাচ্ছে প্রতারকরা। প্রতারকরা বেছে নিচ্ছে সাধাসিধে সাধারণ মানুষকে। যাদের বর্তমান সমাজের জটিলতা সম্পর্কে ধারণা নেই। এমনই প্রতারণার ঘটনা ঘটেছে দাসপুর থানার জোতঘনশ্যামে। এক প্রৌঢ়ার লক্ষাধিক টাকার সোনার গয়না প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, আজ ২৭ অক্টোবর সকালে জোতঘনশ্যাম দক্ষিণ পাড়ার বাসিন্দা উমা বেরা নামে এই প্রৌঢ়ার কোমরের যন্ত্রণার চিকিৎসা করতে গিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে এক দুষ্কৃতী। যদিও এবিষয়ে দাসপুর থানায় এখনও লিখিত অভিযোগ হয়নি। দাসপুর থানার পুলিস জানিয়েছে, তাদের কাছে লিখিত অভিযোগ এলে তারা ঘটনার তদন্ত শুরু করবে। •সম্পূর্ণ ভিডিও
এদিন সকালে প্রৌঢ়া একাই বাড়িতে ছিলেন। বাকি সদস্যেরা বাড়ির বাইরে কাজে বেরিয়েছিলেন। উমাদেবী বলেন, সকাল ৯ টা নাগাদ হঠাতই এক অপরিচিত যুবক বাইকে করে আমার বাড়ির সামনে এসে দাঁড়ান। তিনি কোমরের যন্ত্রনার চিকিৎসা করে দেবেন বলে গয়না খুলতে বলেন। তারপর রীতিমতো হাতসাফাই করে সেই গয়না নিয়ে চম্পট দেয় প্রতারকরা।
এই ধরনের ঘটনা এলাকায় এর আগে কখনও ঘটেনি। তাই সাত সকালে এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারাও উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক