এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বৈদ্যপুরে রাস্তায় গাড়ির চাকা বসে গিয়ে বিপত্তি, যানজট

Published on: November 5, 2020 । 10:18 AM

প্রত্যাশা গোস্বামী: ওভারলোড গাড়ির দৌরাত্ম্যে গ্রামীণ রাস্তার দফারফা। তারই ফল ভুগতে হচ্ছে নিত্য যাত্রীদের। আজ দাসপুরের বেলিয়াঘাটা- কামালপুর রুটের বৈদ্যপুরে একটি মালবাহী গাড়ির চাকা রাস্তায় বসে গিয়ে যানজটের সৃষ্টি হয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার এই রাস্তাটিতে দশ টনের বেশি ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু সেই নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে অতিরিক্ত ভারী গাড়ি এই রাস্তায় নিত্য চলাচল করছে। এক বছরের মধ্যেই রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ নিত্য যাত্রীরা। কিছুদিন আগে এলাকাবাসীরা একটি ওভারলোড গাড়িকে আটকে বিক্ষোভ দেখায়। খবর দেওয়া প্রশাসনেও। কিন্তু তাতেও টনক নড়েনি কারোর। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দিনের আলোতে না গিয়ে এখন গভীর রাতে ওভার লোডেড মালগাড়ি এই রাস্তায় ঢোকাচ্ছে বলেও অভিযোগ করছেন ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তা সারিয়ে বেলিয়াঘাটা দিয়ে ওভার লোড গাড়ি ঢোকা বন্ধ করতে হবে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক