এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রথের মেলায় বেলুন ফোলাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৮

Published on: July 10, 2022 । 5:32 PM

সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া: মেলায় গ্যাস বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা।  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনায় জখম ২ মহিলা ৩ শিশু সহ মোট ৮ জন। ঘটনা দাসপুর থানার তিয়রবেড়িয়ায়। আজ শনিবার ফিরতি রথের মেলায় অন্যান্য পসরার সাথে বসেছিল গ্যাস বেলুন। জানা যাচ্ছে, সেই বেলুনই ফোলাতে গিয়ে রাত প্রায়  ৯টা নাগাদ কোনওভাবে গ্যাস সিলিন্ডার ফেটে গেলে দোকানদার সহ আরও সাতজন আহত হয়। আহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে। ঘটনার সাথে সাথে মেলা কমিটির সহযোগিতায় আহতদের উদ্ধার করে গৌরার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। মেলায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এক বিকট শব্দ সাথে ধুলো, পিছন ফিরে দেখেছেন বেলুন যিনি ফোলাচ্ছিলেন প্রায় ১০ ফুট ছিটকে গিয়ে পড়েছেন। ঘটনার আতঙ্কে ফিরতি রথের ভরা মেলা কয়েক মিনিটের মধ্যেই খালি হয়ে গিয়েছে। উল্লেখ্য, করোনার জেরে দীর্ঘ দু’বছর পর জেলার ঐতিহ্যবাহী এই তিয়রবেড়িয়ায় ৮০ মন পেতলের রথযাত্রা উপলক্ষে জমাটি মেলা বসেছিল এবার। মেলার মধ্যে এমন দুর্ঘটনায় স্বভাবতই আতঙ্ক এখন সারা গ্রামেও।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে