এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রেশন দোকানের প্যানেল নিয়ে দুর্নীতির অভিযোগে, ঘাটালে বিক্ষোভ

Published on: September 27, 2021 । 4:39 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:  রেশন দোকানের প্যানেল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে দাসপুরের শতাধিক মানুষ ঘাটালের খাদ্যদপ্তর ঘেরাও করে ডেপুটেশন দিলেন। অন্যদিকে খাদ্য দপ্তরের তরফে সাফ জানিয়ে দেওয়া হল বিন্দুমাত্র দুর্নীতির অবকাশ নেই,যক হয়েছে সবই নিয়ম মেনে। আর এ নিয়েও আজ বামেদের ধর্মঘটের মাঝেই উত্তাল ঘাটাল।

দাসপুর ১ নম্বর ব্লকের দামোদরপুর,ইশলামপুর,শান্তিপুর গোবিন্দপুরের মতো ১২ টি গ্রামের রেশন সংক্রান্ত সমস্যা ছিল বহুদিনের সেই সমস্যা নিয়ে আমরা স্থানীয় সংবাদ এর পক্ষে প্রথম এলাকার মানুষের রেশন নিয়ে সমস্যার কথা তুলে ধরি। দেখা যায় দাসপুরের দামোদর পুরের মতো আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের রেশন নিতে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে যেতে হয়। অথচ নিয়ম গ্রাহকদের নাগালের মধ্যেই থাকতে হবে রেশন দোকান। আর এই খবরের প্রেক্ষিতেই তড়িঘড়ি মহকুমা খাদ্য নিয়ামক দপ্তরের তরফে ওই এলাকায় নতুন রেশন দোকানের ডিলারসিপ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নতুন রেশন দোকানের প্যানেল তৈরির ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু স্থানীয় গোবিন্দপুর নেতাজী সমবায় সমিতি ও তার গ্রাহকরা অভিযোগ তোলেন এই রেশন দোকানের প্যানেল নিয়ে দূর্নীতি করেছে খাদ্য দপ্তর। আর আজ সোমবার সেই দুর্নীতির বিরুদ্ধেই সোচ্চার হয়ে মহকুমা খাদ্য দপ্তরে ডেপুটেশন দিলেন শতাধিক এলাকাবাসী। তবে খাদ্য ও সরবরাহ দপ্তরের ঘাটাল মহকুমা নিয়ামক দীপ্তি বাউরি বলেন, দামোদরপুর এলাকায় রেশন দোকানেরপ্যানেল তৈরি নিয়ে কোনও অনিয়ম হয়নি। সমবায় সমিতির গোডাউন ভালো ছিল না। অন্যান্য নির্ণায়কের মানদণ্ডগুলিও ঠিক না থাকায় সমবায়কে প্যানেলে প্রথমে রাখা সম্ভব হয়নি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও