এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের নাড়াজোলে ভয়াবহ নৌকাডুবি

Published on: September 24, 2021 । 3:57 PM

সৌমেন মিশ্র ও কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাজার করে বাড়ির কাছে পৌঁছেও বাজার নিয়ে বাড়ি পৌঁছানো হল না।বাড়ির সামনেই ভয়াবহ নৌকা ডুবিতে জিনিসপত্র সহ একাধিক গ্রামবাসী ভেসে গেলেন জলের তোড়ে। আজ শুক্রবারের দুপুর প্রায় দেড়টা নাগাদ দাসপুর থানার রাইকুণ্ডু গ্রামে শিলাবতী নদীর ভাঙা মুখে জলের তোড়ে চোখের সামনেই ডুবে যায় যাত্রী ও জিনিসপত্র সহ এক নৌকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকাটিতে মোট সাতজন দাসপুরের কাঁটাদরজার বাসিন্দা ছিলেন। তাঁরা সিঙ্গাঘাইয়ের হাটে বেচাকেনা করে নৌকায় করে বাড়ি ফেরার সময় নাড়াজোলের রাইকুণ্ডু গ্রামে শিলাবতী নদীর ভাঙা মুখে স্রোতে পড়ে নৌকা সহ জলের স্রোতে তলিয়ে যান। নৌকা ডুবে যাওয়ার সময় কয়েকজন জলে ঝাঁপ দিয়ে উঠে আসেন,অন্যরা বেশকিছু দূর গিয়ে কোনও ক্রমে সাঁতরে প্রাণে বাঁচলেও তলিয়ে যায় নৌকা সাথে সমস্ত জিনিসপত্র। নৌকার মধ্যে থাকা কাঁটাদরজার বাসিন্দা মোহন দোলই,বাপী ঘোষেরা জানান,সবমিলিয়ে নগদ ৮ হাজার টাকা,হাট থেকে আনা সমস্ত জিনিসপত্রের সাথে ৪টি মোবাইলও ওই জলে তলিয়ে গেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য দাসপুরের রাইকুণ্ডুতে। তবে ইতিমধ্যেই স্থানীয় সিভিক অরূপ দোলই ও অন্যান্যরা উদ্ধারে নেমেছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে