এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে করোনা ভ্যাক্সিন দেওয়া শুরু

Published on: January 16, 2021 । 3:10 PM

সৌমেন মিশ্র:সারা দেশের সাথে দাসপুর ১ ব্লকের দাসপুর গ্রামীন হাসপাতাল থেকেও করোনা ভ্যাক্সিন কোভিডসিল্ড দেওয়া শুরু হল। হাসপাতাল সূত্রে জানা গেছে আজ শনিবার প্রথমসারীর মোট ১০০ জন করোনা যোদ্ধাকে এই ভ্যাক্সিন দেওয়া হবে,যাদের মধ্যে থাকছেন ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মী,পুলিশ,সাংবাদিক প্রমুখরা। সকালে একটি ছোট্টো অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, দাসপুরের বিডিও বিকাশ নস্কর,দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক,দাসপুর থানার পুলিশ এবং দাসপুর হাসপাতালের ডাক্তারবাবু,নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক