এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা সংক্রমিত ২৬: ঘাটালে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছেন

Published on: April 20, 2021 । 12:17 PM

মন্দিরা মাজি 👆 স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমায় যুবক-যুবতীরাও করোনাতে আক্রান্ত হচ্ছেন। ওই ছবিটি দাসপুর-১ ব্লকের বৈদ্যপুর গ্রামের অভিজিৎ পাঁঁজার। তিনি ছত্রিশগড়ের রায়পুরে একটি কোম্পানিতে চাকরি করেন। তিনি সেখানেই করোনা সংক্রমিত হন। অভিজিৎবাবুর বাবা চিত্তরঞ্জন পাঁজা বলেন, বর্তমানে অভিজিৎ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। প্রসঙ্গত, চিত্তবাবু সচেতনতার জন্য তাঁর পুত্রের ছবি দিয়েই খবরটি করার জন্য অনুরোধ করেছেন। কারণ মানুষ যদি করোনা সংক্রমিত ব্যক্তি এবং পরিবারকে জেনে রাখতে পারেন তাহলে তাঁরা সচেতন ও সতর্ক হয়ে থাকতে পারবেন। •১৯ এপ্রিল ২০২১ রাতে স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ঘাটাল মহকুমায় করোনাতে আক্রান্ত মোট: ২৬ জন।
দাসপুর থানা: বৈদ্যপুর(পাঁজা/২৭/পুরুষ), হরিরামপুর(বেরা/৩২/পুরুষ), গাদিঘাট(মান্না/৪৭/মহিলা), বাসুদেবপুর(বন্দ্যোপাধ্যায়/৩৪/মহিলা), বাসুদেবপুর(বন্দ্যোপাধ্যায়/৫/পুরুষ),চাঁদপুর( পাল/৫২/পুরুষ), সাগরপুর(সামন্ত/৩৭/পুরুষ), দাসপুর(বন্দ্যোপাধ্যায়/৪৬/পুরুষ), রাণীচক(সামন্ত/৫৮/পুরুষ), হরেকৃষ্ণপুর(বেরা/৩৮/পুরুষ), সাহাচক(মণ্ডল/৪১/পুরুষ), চকসুলতান(হাটুয়া/৩১/মহিলা), জগন্নাথপুর(সামন্ত/৩৫/পুরুষ), আজুরিয়া(মাইতি/২৩/মহিলা), চাঁইপাট(বেরা/৩৯/পুরুষ)।
ঘাটাল থানা: দন্দিপুর(প্রামাণিক/৪৮/পুরুষ), গোপমহল(দোলই/৪০/পুরুষ), কুশপাতা(সামন্ত/৬২/পুরুষ), কৃষ্ণপুর(দাস/২৩/পুরুষ), ব্যাঙরাল( রায়/৬২/মহিলা), কুশপাতা(মান্না/২৪/মহিলা), কুশপাতা(মান্না/৪৭/মহিলা), নিশ্চিন্দীপুর(মণ্ডল/২৯/পুরুষ), হরিসিংহপুর( আদক/৫০/পুরুষ)।
চন্দ্রকোণা থানা:
ভগবন্তপুর(পাল/৩০/মহিলা), ভগবন্তপুর(পাল/২/পুরুষ), ভগবন্তপুর(পাল/৩৬/পুরুষ)
‘স্থানীয় সংবাদ’(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক