এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঊর্ধ্বমুখী ঘাটাল জুড়ে করোনার সংক্রমণ,নতুন করে আক্রান্ত আরও ১৭

Published on: January 13, 2022 । 10:03 AM

 

ঘাটাল মহকুমা জুড়ে নতুন করে করোনায় সংক্রমিত হলেন আরও ১৭ জন।
ঘাটাল:জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা ১২ জানুয়ারি বুধবার রাতে যে করোনা রিপোর্ট পেশ করেছেন তাতেই দেখা যাচ্ছে ১১ জানুয়ারি ঘাটাল হাসপাতাল থেকে যে ১১ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছিল তাদের মধ্যেই ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩ জনের বাড়ি ঘাটাল পৌরসভা এলাকায়।
দাসপুর:অন্যদিকে ওই দিন দাসপুর গ্রামীন হাসপাতাল থেকে মোট ১৪ জনের লালারসের নমুনা পাঠানো হয় বুধবার রাতে তাদের মধ্যে ১০ জনেরই করোনা পজিটিভ। তাঁদের মধ্যে কয়েকজন গোবিন্দনগর,পাঁচবেড়িয়া ও নন্দনপুর এলাকার।
ক্ষীরপাই:জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের রিপোর্টে আরও জানা যায়,ক্ষীরপাই হাসপাতাল থেকে ওই দিন মোট ৪ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছিল বুধবার রাতে রিপোর্ট এলে দেখা যায় তাদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ।
বীরসিংহ:গ্রামীন হাসপাতালের রিপোর্টেও ১ জন করোনা পজিটিভ বলে জানা গেছে।
◑তবে চন্দ্রকোনা ও সোনাখালী হাসপাতালের করোনা রিপোর্টে নতুন করে করোনা পজিটিভ নেই। সব মিলিয়ে ঘাটাল মহকুমায় নতুন করে করোনায় সংক্রমিত হলেই আরও ১৭ জন।

আপনার অজান্তেই বন্ধুবান্ধব বা প্রতিবেশী বা আপনার স্বজন পরিবারের সদস্যও করোনায় সংক্রমিত থাকতে পারেন। কারণ এবার উপসর্গ হীন আক্রান্তের সংখ্যাটা বেশি। তাদের থেকে আপনি আক্রান্ত হয়ে শারীরিক বড়সড় সমস্যায় পড়তেই পারেন। ভ্যাক্সিন নেওয়া আছে বলে মাস্ক পরবেন না এমন ধারণা ভুল। পুলিশ দেখে পকেট থেকে মাস্ক বেরোবে এমনটা নয়,একাধিক মানুষের সাথে যোগ দেওয়ার আগেই মাস্কটা পরেনিন। বর্তমান পরিস্থিতিতে মাস্কই ভরসা,আমরা নই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটাই নির্দেশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে