এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দ্রুত গতিতে করোনা সংক্রমণ,১ দিনেই ৩৫

Published on: April 6, 2021 । 7:19 AM

সৌমেন মিশ্র:করোনার দ্বিতীয় ঠেউ এবার উদ্বেগ বাড়াচ্ছে আমাদের জেলা পশ্চিম মেদিনীপুরেও। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত সাতদিনে আমাদের জেলায় মোট করোনা আক্রান্ত ১০০ জন তার মধ্যে সোমবার ৫ এপ্রিলই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ জন। তবে এখনো মহকুমা বা ব্লক ভিত্তিক রিপোর্ট না মেলায় মহকুমা বা ব্লক ভিত্তিক সংক্রমণের সংখ্যা জানা যায়নি । উল্লেখ্য করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে ইতি মধ্যেই সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। দেশে মাত্র একদিনেই সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডা:নিমাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন,জেলার শালবনি সহ অন্যান্য কোভিড হাসপাতালগুলিতে ডাক্তার ও নার্স মোতায়েন রেখে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা চলছে। ভ্যাকশিন নিলেও মাস্ক,স্যানিটাইজারের নিয়মিত ব্যাবহার এবং সামজিক দূরত্ব মেনে চলার আবেদন রেখেছে জেলা স্বাস্থ্য দপ্তর।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা