এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা আটকাতে দাসপুর-২ ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭দিন সম্পূর্ণ লক ডাউন ঘোষণা

Published on: August 19, 2020 । 9:04 PM

আনসার আলাম: করোনা রোধে দাসপুর- ২ ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত হাট বাজার, দোকান, যান চলাচল সাতদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পঞ্চায়েত প্রশাসন। ওই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে এলাকায় ঘোষণা করা হয়, আগামী কাল ২০ আগস্ট বৃহস্পতিবার থেকে ২৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সাতদিনের সম্পূর্ণ লক ডাউন জারি থাকবে। কিছু জরুরি পরিষেবা যেমন, ওষুধ দোকান, পেট্রোল পাম্প,গ্যাস দোকান ইত্যাদি ছাড়া সমস্ত কিছু বন্ধ রাখা হবে। এমনকি ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় জব কার্ডের কাজও বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়। ওই গ্রাম পঞ্চায়েত সংলগ্ন নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৫ জন ব্যক্তির করোনা পজিটিভ বেরোতেই খেপুত গ্রাম পঞ্চায়েত প্রশাসন নড়েচড়ে বসে। তাই আজ তড়িঘড়ি মাইকিং করে এই ঘোষণা করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, যদি কেউ লক ডাউন আইন উলঙ্ঘন করে তাকে আইনি শাস্তি পেতে হবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক