এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে প্রেমের কারণে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

Published on: June 28, 2020 । 11:11 AM

সীমন্ত অধিকারী: আজ ২৮ জুন সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ঘাটাল থানার নকুড় বাজারের পূজা দাস। পূজার বয়স ১৫ বছর। সে সিংহডাঙা দীনময়ী হাইস্কুলে নবম শ্রেণীতে পড়ে। প্রেম ঘটিত কারণেই সে আত্মহত্যা করে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই ঘাটাল বরদা এলাকার একটি যুবকের সঙ্গে পূজার প্রেম ছিল। দু’বাড়িতেই সেই প্রেম মেনে নিয়েছে। দু’বাড়ির মধ্যে যাতায়াতও ছিল। গত কাল ২৭ জুন পূজা তার প্রেমিকের সঙ্গে বাইকে করে ঘুরতেও বেরোয়। আজ সকাল ১০টা নাগাদ হঠাৎ করে সে বাড়ির সামনের  বাঁশ বাগানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে শুরু করে। পূজার বাড়ির লোকেরা তাকে ছটফট করতে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেয়। তখনও সে বেঁচে ছিল। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে সে মারা যায়। হাসপাতালে ভর্তি করার সময় দেখা যায়  তার সিথিতে সিঁদুর ছিল। গতকাল তার প্রেমিকের সঙ্গে কোনও গণ্ডগোলের জেরেই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক