এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাইকেল চালাতে গিয়ে ছ’বছরের শিশুর পুকুরে পড়ে ডুবে মৃত্যু, দাসপুরের আদমপুরে শোকের ছায়া

Published on: August 27, 2022 । 11:08 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ: সাইকেল চালাতে গিয়ে পুকুরে পড়ে ডুবে মৃত্যু হল এক শিশুর। ওই শিশুর নাম  অয়ন বেরা। বয়স সাড়ে পাঁচ বছর। দাসপুর থানার আদমপুরে বাড়ি। ২৭ আগস্ট শনিবার দুপুর সাড়ে ১১টা নাগাদ বাড়ির পাশের রাস্তায় সাইকেল নিয়ে ঘুরতে যায় অয়ন। কিছুক্ষণ কেটে গেলেও বাড়ি না ফেরায় অয়নের মা মণীষা বেরা খুঁজতে যান। দেখতে না পেয়ে বাড়ি গিয়ে অয়নের ঠাকুমাকে খুঁজতে পাঠায়। অয়নের ঠাকুমা এদিক ওদিক খুঁজতে গিয়ে পাশের একটি পুকুরে অয়নের জুতো ভাসতে দেখেন তিনি। সন্দেহ হওয়ায় পুকুরে নেমে দেখেন অয়নের সাইকেলটি পুকুরের জলে পড়ে রয়েছে। তার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে পুকুরে তল্লাশি চালালে পুকুরের জল থেকে অয়নের নিথর দেহ পাওয়া যায়। অয়নের বাবা মানস বেরা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। অয়নের দাদু লক্ষ্মীনারায়ণ বেরা বলেন, কীভাবে যে ঘটনাটা ঘটে গেল মানতে পারছি না। ঘটনায় শোকের ছায়া সারা এলাকা জুড়ে। অয়ন পাড়ায় সবার খুবই প্রিয় ছিল। স্থানীয় আইসিডিএস সেন্টারে পড়ত। অয়নের এই অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পড়শিরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ