এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার নির্ভয়পুরের অসহায় পরিবার গুলির পাশে দাঁড়ালো কুইজ ও ম্যানিয়া

Published on: June 21, 2021 । 10:30 AM


তনুপ ঘোষ👆স্থানীয় সংবাদ•ঘাটাল
:   

স্থানীয় সংবাদের খবরের জেরে চন্দ্রকোণার অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ক্যুইজ ও ম্যানিয়া। চন্দ্রকোণার নির্ভয়পুরের ৬০টি পরিবার করোনা আর লকডাউনের গোরোতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল। এই পরিবারগুলি মূলত খেজুর পাতার চাটাই বুনে আর সামাজিক অনুষ্ঠানে বাজনা বাজিয়ে সংসার চালায়। এদের কোন জমি জায়গা নেই। এই খবর আমরা স্থানীয় সংবাদে প্রকাশ করেছিলাম। সেই খবরের জেরে দাসপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কুইজ ও ম্যানিয়া এই ৬০টি পরিবারকে খাদ্য সামগ্রী মহিলাদের জন্য সেনেটারি ন্যাপকিন দিয়ে তাদের পাশে দাঁড়ালো ।কুইজ ও ম্যানিয়া সারাবছর নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। তাদের এই সামাজিক কাজে খুশি  এলাকাবাসী।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক