এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জঙ্গলে নিষ্ক্রিয় করা বাজি কুড়িয়ে এনে ফাটাতে গিয়ে গুরুতর জখম ৯ বছরের বালক

Published on: November 20, 2022 । 6:57 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা পুলিশের তরফে কালী পুজোর আগে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি গতকাল শনিবার চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের  ধামকুড়িয়া জঙ্গলের নির্জন জায়গায় বোম স্কোয়াড, দমকল বিভাগের কর্মীদের দিয়ে তিন দফায় নিষ্ক্রিয় করে চন্দ্রকোনা থানার পুলিশ। নিষ্ক্রিয় করা শব্দবাজির কিছু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ঘটনাস্থলে।

আজ রবিবার সকালে পার্শ্ববর্তী লালগড় গ্রামের কয়েকজন বালক ধামকুড়িয়া জঙ্গলে পুলিশের নিষ্ক্রিয় করা শব্দবাজির ঘটনাস্থলে গিয়ে সেখানে পড়ে থাকা বেশকিছু শব্দবাজি কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়। সেই বালকদের মধ্যে শিবা ঘোষের ন’বছরের ছেলে সায়ন ঘোষ সেই বাজি ফাটাতে গিয়ে বামদিকের চোখে গুরুতর চোট পায়। তৎক্ষণাৎ তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরে পুলিশ এই ঘটনার খবর পেয়ে আহত ওই ছেলেটির বাড়িতে যায় এবং ছেলেটির পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তার চিকিৎসার সমস্ত খরচের ব্যবস্থা পুলিশের তরফে করা হবে বলে জানা যায়।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে