এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দিনদুপুরে বাড়ি থেকে মোবাইল ও মানিব্যাগ চুরি করে পালাতে গিয়ে ধৃত মহিলা ও নাবালিকা

Published on: July 31, 2023 । 1:40 PM

সুইটি রায় ও সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: দিনে দুপুরে বাড়ি থেকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই নাবালিকা সহ এক মহিলা। ঘটনাটি ঘাটালের ১৭ নম্বর ওয়ার্ডের কুশপাতায়। আজ ৩১ জুলাই দুপুরে কুশপাতা শীতলা মন্দির সংলগ্ন সরোজ বসুর বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে ওই মহিলা। সাথে দুটি বাচ্চা মেয়েও ছিল। সরোজবাবুর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত থাকায় ব্যপারটি বুঝতে পারেননি। পরে পাশের বাড়ির লোকেরা ওই বাড়ি থেকে অচেনা ওই মহিলাকে বেরোতে দেখে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদ ও তল্লাসি করে জানা যায় যে ওই মহিলা দুটি মোবাইল সহ একটি মানিব্যাগ চুরি করেছে৷ পরে পাড়ার মহিলারা ধৃত ওই মহিলাকে মারধর করে এলাকা ছাড়া করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এনিয়ে পুলিশে কোনও অভিযোগ হয়নি বলা জানা যায়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি