এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দু’সপ্তাহে ৫ জন মহিলা পলাতক, উদ্বেগে পুলিশ প্রশাসন

Published on: March 10, 2023 । 5:31 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল:শুধুমাত্র ক্ষীরপাইয়ের মতো [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]একটি ছোট ফাঁড়ি এলাকা থেকে পনেরো দিনে গৃহবধূ, যুবতী এবং কিশোরী মিলে ৫ জন মহিলা পলাতক। তাহলে সারা ঘাটাল মহকুমায় ওই সংখ্যাটা কত দাঁড়াতে পারে তা সহজেই অনুমেয়। প্রশাসন আছে, প্রচার আছে, তারপরও ক্ষীরপাই ফাঁড়িতে ১৫ দিনে ৫ জন মহিলা নিরুদ্দেশ হয়। অবাক করা ব্যাপার কোন ক্ষেত্রেই সরকারি নথিতে কোন কেস লিপিবদ্ধ হয়নি। আজ ১০  মার্চ চন্দ্রকোনার-১ বিডিও অফিসের কার্যালয়ের আন্তর্জাতিক নারী সপ্তাহ উপলক্ষে নারীদের আইন অধিকার নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ক্ষীরপাই ফাঁড়িরর আই সি গোবর্ধন সাহু বলেন, গত ১৫ দিনে কিশোরী-যুবতী-গৃহবধূ  করে  শুধু মাত্র ক্ষীরপাই ফাঁড়ি এলাকায় পাঁচজন পালিয়ে গিয়েছেন।  বাড়ির লোকের অসহযোগিতার জন্য আইনি ব্যবস্থা নেওয়া যায়নি। খোদ প্রশাসনের কর্তার স্বীকারোক্তিতেই প্রমাণ হচ্ছে সরকারি দপ্তরের প্রচার আছে, কন্যাশ্রী ক্লাব আছে, বন্ধু মঙ্গল ক্লাব আছে, কাজের কাজ কিছুই হয়নি। প্রচারে ঘাটতি সাধারণ মানুষের মধ্যে প্রচারের অভাব প্রমাণ হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে জেলায় অজানা এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে।   পশ্চিম মেদিনীপুর জেলার জেলা লিগাল সার্ভিস অথরিটির সম্পাদক দিব্যেন্দু নাথ বলেন এই ধরনের ঘটার জন্য অর্থনৈতিক প্রতিকূলতা কাজ করে।  সাথে সাথে স্কুলগুলিকে আরও বেশি করে সর্দ্থক ভূমিকা পালন করতে হবে।  অনুষ্ঠানে  জেলা লিগাল সার্ভিস অথরিটির সম্পাদক দিব্যেন্দু নাথ ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল আদালতের সিভিল জজ(জুনিয়র ডিভিশন) উসনিশ দত্ত, চন্দ্রকোণা-১ বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, মেদিনীপুর ল-কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিয়ালী দত্ত, ক্ষীরপাই  ফাঁড়ির ইনচার্জ গোবর্ধন সাহু,  এক সাব ইন্সপেক্টর সম্পূর্ণা দাস প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস সপ্তাহকে সামনে রেখে ওই শিবিরে   নারীদের অধিকার, কর্তব্য, মহিলারা কিভাবে আইনি সহায়তা পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  ৪ থেকে ১১ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সপ্তাহ পালন হচ্ছে জেলা জুড়ে। ওই সাত দিন   ধরে জেলার বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে