এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ব্রহ্মাকুমারীর রক্তদান শিবির হল

Published on: August 25, 2019 । 3:13 PM

রবীন্দ্র কর্মকার: প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ঘাটাল সেন্টারের উদ্যোগে প্রথম রক্তদান শিবির আয়োজিত হল।  আজ ২৫ আগস্ট ঘাটালের রাজীব গান্ধী পৌর নিলয়ে ওই রক্তদান শিবিরে মোট ৫৭ জন রক্তদান করেন। ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন শিবিরটি হয়। ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের ঘাটাল সেন্টারের ইনচার্জ বিকে মীনা বলেন, এদিন প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরোধা আধ্যাত্মিক নেত্রী দাদি প্রকাশমণির প্রয়াণ দিবস ছিল। তাই তাঁর এই প্রয়াণ দিবসকে স্মরণ করে আমরা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবিরের আয়োজন করি।  এদিন শিবিরের পাশাপাশি আধ্যাত্মিক আলোচনা সভাতেও কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনাতে বক্তব্য রাখেন বিকে বন্দনা।  উল্লেখ্য, এদিন শিবির ও সভাতে আগত সবাইকে রাখী পরিয়ে দেন ওই বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনেরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব