এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল:বাড়ি থেকে কিছু দূরেই পাওয়া গেল নিখোঁজ গৃহবধূর পচাগলা দেহ

Published on: September 28, 2021 । 10:26 AM

অবশেষে বাড়ি থেকে কিছু দূরেই মিলল নিখোঁজ গৃহ বধূর পচা গলা দেহ। এ মাসেরই ১৬ তারিখ সকালে ঘাটাল থানার চৌকা গ্রামের বছর ৩৮ এর গৃহবধূ ঝর্ণা বাইরি বাড়ির সামনে বন্যার জলে মাছ ধরতে নেমে জলের তোড়ে ভেসে গিয়েছিলেন। ঘাটাল পুলিশ প্রশাসনের তরফে বিশেষ উদ্ধারকারী দল ও ডুবুরী নামিয়ে এলাকায় বারে বারে খোঁজ চালানো হলেও দেখা মেলেনি ঝর্ণা দেবির। অবশেষে ঘটনার প্রায় ১৩দিন পর বন্যার জল কিছুটা কমতেই আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সাত সকালেই চৌকা গ্রামেরই এক মাঠের ধারে এক পচা গলা কঙ্কালসার দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরে ঝর্ণা বাইরির পরিবার শনাক্ত করে সে দেহ। ঘাটাল পুলিশ ইতিমধ্যেই সে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে