এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে তীব্র রক্ত সঙ্কট: রক্তের চাহিদা মেটাতে রক্ত দিলেন এসডিও, এসডিপিও

Published on: April 27, 2021 । 3:00 PM

সুদীপ্ত শেঠ:ঘাটাল মহকুমায় রক্তের চাহিদা মেটাতে রক্ত দিলেন এসডিও, রক্ত দিলেন এসডিপিও সহ অনেকেই।
করোনা অতিমারির কবলে স্বাস্থ্য পরিষেবা চরম সংকটে। অপরদিকে ব্লাডব্যংকে রক্তের অপ্রতুলতা মুমূর্ষ রোগীর পরিজনদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে! রক্তের চাহিদা মেটাতে এবার একজোট হল ঘাটাল মহকুমা প্রশাসন। সেই রক্তের চাহিদা মেটাতে আজ ২৭ এপ্রিল মঙ্গলবার ঘাটাল মহকুমা শাসকের অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে রক্তদিতে এগিয়ে আসেন মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। আজ ওই শিবিরে রক্তদান করেন ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারীক অগ্নিশ্বর চৌধুরী, দাসপুর-২ বিডিও অনির্বান সাহু, ঘাটালের বিডিও সঞ্জিব দাস, চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী প্রমুখ। •ভিডিও:https://youtu.be/_cYb2R5gSdY
মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বলেন, ব্লাডব্যাঙ্কে রক্তের সংকট মেটাতে ব্লক ও মহকুমা প্রশাসন মিলে যৌথভাবে ওই শিবিরের আয়োজন করেছিল। শিবিরে মোট ৫১ জন রক্তদাতা রক্ত দান করেছেন। ঘাটাল মহকুমার এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, ভোটের কাজে গত কয়েকমাস ধরে অফিসের কর্মীরা ব্যস্ত রয়েছেন। ব্যস্ততার মাঝেও সবাই স্বতস্ফুর্ত ভাবে শিবিরে অংশ নেওয়ায় অনুষ্ঠানটি সফল করা সম্ভব হয়েছে। প্রশাসনের তরফে রক্তদাতাদের প্রত্যেককে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।
ঘাটাল মহকুমা ব্লাডব্যঙ্কে ভারপ্রাপ্ত আধিকারিক ডাক্তার দুর্গাপ্রসাদ দাস বলেন, করোনা আবহে মানুষজন রক্তদান করতে এগিয়ে আসতে পাচ্ছেন না। ফলে রক্তের চাহিদা থাকলেও তা পূরণ করতে হিমসিম খেতে হচ্ছে ব্লাডব্যাঙ্কগুলিকে। প্রশাসনের তরফে এমন উদ্যোগ রক্তের চাহিদা মেটানোর সাথে সাথে অনান্য রক্তদাতাদের প্রভাবিত করবে।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে