এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কলাইকুন্ডুতে রক্তদান শিবির

Published on: July 7, 2021 । 11:47 PM

শ্যামসুন্দর দোলই, অতিথি সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: আজ ৭ জুলাই দাসপুরের-১ ব্লকের কলাইকুণ্ডু সুকান্ত মৈত্রী সংঘ ও চতুর্মুখ দুর্গোৎসব কমিটির উদ্যোগে কলাইকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ে  রক্তদান শিবির অনুষ্ঠিত হল। প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  প্রতিকৃতিতে মাল্যদান করে ‘রক্তদান, প্রাণদান’ বার্তায় এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন

ঘাটাল মহকুমা স্বেচ্ছা রক্তদাতা সমিতির  সম্পাদক অসীমকুমার দাস। এপ্রসঙ্গে তিনি রক্তদাতাদের টিফিন খরচ বাবদ প্রদেয় মূল্যমান বাড়ানোর জন্য সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও এদিন ওই  সংস্থার জনসেবা মূলক কাজের প্রশংসা ও সাফল্য কামনায় করেন দাসপুর থানার ও.সি. অমিত মুখোপাধ্যায়, ঘাটাল গৌড়ীয় নিম্বার্ক মঠের সম্পাদক দেবকীনন্দন মহারাজ, অধ্যাপক অভিজিৎ

চক্রবর্তী প্রমুখ।
এই আয়োজক সংস্থার সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী ও সম্পাদক স্বপন মাজি জানিয়েছেন, সারা বছর ব্যাপী সামাজিক সচেতনতা ও জনসেবা মূলক কাজের জন্য বিশ্ববাংলা কর্তৃক সম্মানিত এই সংস্থার এলাকার সকল স্তরের মানুষকে প্রাণিত করার প্রচেষ্টায়  রক্তদান  নব সংযোজন।   এবছর কোভিড পরিস্থিতিতেও মোট ৩১ জন  রক্তদান করেছেন। আগামী দিনে তাঁরা আরো বেশি সংখ্যক মানুষকে এতে শামিল করানোর আশা ব্যক্ত করেন। আজ ওই শিবির থেকে রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব