এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রক্তের সংকট মেটাতে ঘাটাল পুরসভার উদ্যোগে রক্তদান শিবির

Published on: June 21, 2023 । 2:05 PM

রবীন্দ্র কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমা ব্লাড সেন্টারে রক্তের তীব্র সংকট। তাই রক্তের যোগান দিতে এগিয়ে এল ঘাটাল পৌরসভা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ ২১ জুন ঘাটাল পুরসভার উদ্যোগে রাজীব গান্ধী পৌরনিলয়ে রক্তদান শিবির আয়োজিত হল। শিবিরটির উদ্বোধন করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। পুরসভার এক সিনিয়র স্টাফ সমীরকুমার বসু বলেন, শিবিরে ঘাটাল পুরসভার ১৬টি ওয়ার্ড থেকেই কাউন্সিলার ও পুরসভার কর্মী সহ অনেকেই রক্তদান করেন। ওই শিবিরে ১৩ জন মহিলা সহ মোট ৮১ জন রক্তদান করেন। পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, গ্রীষ্মকালীন রক্তের এই সংকটময় পরিস্থিতিতে পুরসভা ব্লাড সেন্টারের পাশে আছে থাকবে। মূলত পুরসভার উদ্যোগে এই ধরণের শিবির প্রথম হল। উল্লেখ্য, এই শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল পুরসভার নির্বাহী আধিকারিক অনুপকুমার রায়, ভাইস চেয়ারম্যান অজিতরঞ্জন দে প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।