এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন শাসক দলের প্রতিনিধি

Published on: July 6, 2020 । 4:59 PM

শীতল বাঙাল: বঞ্চনার অভিযোগ তুলে শাসক দলের জনপ্রতিনিধির উদ্যোগে তৃণমূল নিয়ন্ত্রিত গ্রামপঞ্চায়েত অফিস ঘেরাও করা হল। আজ ৬ জুলাই ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রামপঞ্চায়েত কার্যালয় ঘেরাও করা হয়। ওই ঘেরাও অভিযানে নেতৃত্ব দেন তৃণমূল প্রতীকে নির্বাচিত প্রতাপ মালিক। তিনি বলেন, ধারাবাহিক ভাবে আমাদের বুথকে প্রধান বঞ্চনা করে আসছে।
শুধু প্রতাপ মালিক নন। এলাকায় সে অর্থে উন্নয়ন হয়নি বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। তাঁরা বলেন…
এদিনের অভিযানে মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। এবিষয়ে প্রধান জয়দেব দোলই বলেন, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আজ গ্রামপঞ্চায়েত কার্যালয়ে এসে বিক্ষোভ দেখিয়েছেন। আমরা কোথাও কোনও অনিয়ম বা বঞ্চনা করিনি। গ্রামপঞ্চায়েত এলাকার সমস্ত কাজই আলোচনার ভিত্তিতে হয়।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক