এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় দিন দিন বেড়েই চলেছে বাইক চুরির ঘটনা

Published on: July 7, 2021 । 6:38 PM

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: মহকুমা জুড়ে বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কখনও বা রাতের বেলা আবার কখন দিনের আলোতেই চুরি হচ্ছে বাইক। গত তিনদিনে এমনই চারটি বাইক চুরির ঘটনা যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল মহকুমা এলাকায়। প্রথম চুরির ঘটনাটি দাসপুর থানার ফরিদপুর গ্রামের চক্রবর্তী পরিবারের। একই সঙ্গে দু-দুটি বাইক চুরি গেল কাকা তারকনাথ চক্রবর্তী এবং ভাইপো সুব্রত চক্রবর্তীর। সুব্রতর বাবা ভুবনেশ্বর চক্রবর্তী জানান,পাশাপাশি দুটি রুমে চাবি দিয়ে বাইক দুটি রাখা ছিল। আজ বুধবারের সকালে উঠে তাঁরা দেখেন তালা দুটি ভাঙা এবং দরজা ভেঙে কেউ বা কারা বাইক দুটি নিয়ে গেছে। তাঁর ধারণা মঙ্গলবার রাতেই দুষ্কৃতিরা এই কাণ্ড ঘটিয়েছে। ভুবনেশ্বরবাবুর অভিযোগ, মাত্র এক সপ্তাহের মধ্যেই তাঁদের এলাকায় একাধিক বাইক চুরির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই রাতের অন্ধকারে একেবারে বাড়ির মধ্যে ঢুকে দুষ্কৃতিরা দুঃসাহসিক ভাবে বাইক চুরি করছে। তিনি জানান, ইতিমধ্যেই তাঁরা এ বিষয়ে দাসপুর পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাসপুর পুলিশের কাছে বিশেষ আবেদন রেখেছেন যাতে দ্রুত এলাকার এই বাইক চোরেদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করা হয়।

আজ ৭ জুলাই আরও একটি বাইক চুরির ঘটনা ঘটেছে ঘাটাল থানার নবগ্রামে। জানা যায়, সকাল আটটা নাগাদ জয়নগরের এক যুবক জলসরা নবগ্রামের হাটের কাছে রাস্তার ধারে তাঁর বাইকটি রেখে বাজার করতে যান। সাড়ে আটটা নাগাদ বাজার করে এসে আর বাইকের দেখা পাননি। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি বাইকটি। পরে তিনি ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেন। ওই যুবক বলেন, অন্যান্য দিনের মতোই বাইকটি রাস্তার ধারে রেখে হাটে ঢুকেছিলাম। বাইকের হ্যান্ডেলও সঠিক ভাবেই লক করেছিলাম। মাত্র ৩০ মিনিটের মধ্যে এত লোকের মাঝখান থেকে চাবি ভেঙে কীভাবে বাইকটি নিয়ে পালালো চোর সেটাই ভেবে পাচ্ছিনা।

গত ৫ জুলাই সোমবার মাংরুল হাট থেকেও একটি বাইক চুরির গিয়েছে বলে জানা যায়।

 

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে