এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সার ধরে ৩৫টি বাইকের পুজোর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ধর্মপোতায়

Published on: September 17, 2020 । 7:33 PM

বিকাশ আদক, ধর্মপোতা: আজকের দিনে সবার ঘরেই কমবেশি বাইক আছেই এবং বিশ্বকর্মা পুজোতে ঘরে সবাই বাইকের পুজো করান। কিন্তু চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের ধর্মপোতা গ্রামের ৩৫ জন তরুণদের অভিনব উদ্যোগ দেখা গেল। তাঁরা বাড়িতে পৃথকভাবে না পুজো দিয়ে অ্যাডভান্স অ্যাকশান ক্লাব প্রাঙ্গনে সম্মিলিতভাবে বিশ্বকর্মা পূজার আয়োজন করেন। রাস্তার ধারে ধারে সারি দিয়ে বাইকগুলি দাঁড় করিয়ে পুজো দেন। সঙ্গে গ্রামের সর্বস্তরের মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বিকাল ৪ টা থেকে ছিল বিস্কুট দৌড়, বস্তা দৌড়, হাঁড়িভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার, শঙ্খধ্বনির মতো ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরষ্কারেরও ব্যবস্থা করা হয়েছিল।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক