এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে বিনামূল্যে দন্ত ও রক্তচাপ পরীক্ষা শিবির করা হল ঘাটালে

Published on: April 7, 2022 । 9:34 PM

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ঘাটাল বিজ্ঞান কেন্দ্র ও মনোহরপুর [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]মেঘনাথ সাহা বিজ্ঞান সভার মিলিত উদ্যোগে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস। আজ ৭ এপ্রিল ঘাটাল ব্লকের গোপমহলে সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাকক্ষ ‘সম্প্রীতি ভবনে’ সম্পূর্ণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘাটাল বিজ্ঞান কেন্দ্রের সভাপতি প্রশান্ত অধিকারী, সহ সভাপতি মুক্তিপদ ঘোষ ও সম্পাদক রামমোহন চক্রবর্তী বলেন, বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে আজ আমরা ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ঘাটালের দু’টি স্কুল মার্কস মৃত্যু শতবার্ষিকী বিদ্যালয় ও গোপমহল জুনিয়র হাইস্কুল গার্লসের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটি করা হয়েছিল। স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে নানান রকম আলোচনা করা হয়েছে। বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির ও রক্তচাপ পরীক্ষা শিবির করা হয়েছিল। ডাঃ জিৎ ভট্টাচার্য, ডাঃ আলোক দোলই শিবিরে উপস্থিত থেকে দন্ত ও রক্তচাপ পরীক্ষা করেছিলেন। মোট ৪১ জনের দন্ত পরীক্ষা করা হয়েছে এবং ৩০ জনের রক্তচাপ পরীক্ষা করা হয়েছে বলে প্রশান্তবাবু জানান।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক