এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের মনশুকায় হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ল

Published on: September 30, 2021 । 10:46 AM

 মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল ব্লকের খড়গপুর গ্রামে ভোরবেলা একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা যায়, ওই গ্ৰামের বাসিন্দা ভুবন বেরার দোতলা মাটির বাড়িটি রাতভর বৃষ্টির জেরে আজ ভোর ৪.৩০ নাগাদ ভেঙে পড়ে। তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু বাড়ির কোনও আসবাবপত্রই বের করে আনতে পারেননি। সকাল হতে প্রতিবেশীরা এসে জিনিসপত্র বের করার চেষ্টা করলেও তেমনভাবে কিছুই বের করা যায়নি। পাশের একটি চালা বাড়িতেই আশ্রয় নিয়েছেন তিনি ও তাঁর পরিবার।
পরে মনশুকা-১ গ্ৰাম পঞ্চায়েত প্রধান রাত্রি পণ্ডিত ছাতিক ঘটনাটি দেখতে আসেন এবং যা যা সাহায্য করার খুব শীঘ্রই তা করবেন। পরবর্তীতে নতুন বাড়ি করে দেওয়ার আশ্বাসও দেন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও