এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বালিডাঙ্গা বিনয়-বাদল-দীনেশ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা ও রক্তদান শিবিরে ব্যাপক সাড়া

Published on: January 16, 2021 । 9:16 PM

মনসারাম কর: বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে ব্যাপক সাড়া  ঘাটালের বালিডাঙ্গায়। বালিডাঙ্গা বিনয়-বাদল-দীনেশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৫ জানুয়ারী স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা  এবং ১৬ জানুয়ারী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উভয় ক্ষেত্রেই  ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। রক্তদান শিবিরে ৬ জন মহিলা সহ মোট রক্তদাতার সংখ্যা ৭৫ জন। ক্লাব সম্পাদক পিন্টু পাঁজা জানান, ২৩ বছর ধরে ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে আসছে, অনুষ্ঠানে পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষ এখানে অংশ নেয়, কোভিড প্রটোকল মেনেই এবারের অনুষ্ঠান আমরা সম্পন্ন করেছি, অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল অন্যান্য বছরের তুলনায় বেশি।
জানা গেছে, রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও ক্লাবের উদ্যোগে সারাবছর নানান সামাজিক কাজ হয়ে থাকে। কারোনাকালে লকডাউনের সময়েও মানুষকে সচেতন করা থেকে শুরু করে দরিদ্রদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াতেও ক্লাব এগিয়ে এসেছে। ক্লাবের নানান কর্মসূচীতে খুশি এলাকাবাসী।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ