এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রুটি বেকারিতে হঠাৎ হানা, ফুড সেফটি অফিসারকে আসতে দেখেই পেছন দরজা দিয়ে পলাতক মালিক

Published on: October 30, 2021 । 5:48 PM

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ৩০ অক্টোবর দাসপুরের জগন্নাথপুরের এক বেকারিতে হঠাৎই হানা দেন ফুড অ্যান্ড সেফটি অফিসার অরুণাভ দে। কোনওভাবে খবর পেয়ে আগেভাগেই চম্পট দিয়েছেন বেকারি মালিক শম্ভুনাথ শী। খাদ্য ও সুরক্ষা দপ্তররে আধিকারিকের নেতৃত্ব প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কোনওরকম স্বাস্থ্যবিধি না মেনেই চলছে রুটি ও বিস্কুট বানানোর কাজ। শুধু তাই নয় বানানো বিস্কুট বা রুটিও এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। অপরিষ্কার পোশাক পরে রুটি তৈরি করা হচ্ছে। রুটি কারখানার মধ্যেই পথ কুকুরের অবাধ বিচরণ। দোকানের ঠিকঠাক কোনও কাগজপত্রও নেই। অরুণাভবাবু বলেন, এই পরিবেশ থেকে সরবরাহ করা খাবার খেলেই শরীরে নানা রকম ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে। আজ মালিখ পালিয়ে গেলেও কয়েকজন কর্মচারী বেকারির মধ্যে উপস্থিত ছিলেন। তাঁদের থেকে কোনও তথ্যও সঠিকভাবে পাওয়া যায়নি। আপাতত বেকারির কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার সাথে এটাও জানানো হয়েছে যে বেকারি মালিকের উপস্থিতিতেই এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল সুইচড অফ থাকায় তাঁর সাথে ফোনে যোগাযোগ করাও সম্ভব হয়নি।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে