এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা মোকাবিলা: দাসপুরে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের নিয়ে সচেতনতা শিবির

Published on: May 20, 2021 । 8:22 PM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুর-২ ব্লকের  গৌরা ও খুকুড়দহ  পঞ্চায়েতের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য প্রদানকারী ব্যক্তিদের নিয়ে সচেতনতা  শিবির আয়োজিত হল। আজ ২০ মে বৃহস্পতিবার  গৌরা  সোনামুই  হাইস্কুল সভাকক্ষে এই সচেতনতার শিবিরে উপস্থিত ছিলেন দাসপুর-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক সোমনাথ দে, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহসভাপতি আশিস হুদাইত, ওই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অনেকেই। গৌরা গ্রাম পঞ্চায়েতের ভি.এল.ই নির্মল মাজি বলেন, আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন আশাকর্মী, এএনএম স্টাফ, গ্রামীণ চিকিৎসক সহ দুই জিপির পঞ্চায়েত সদস্য, কর্মী সহ মোট প্রায় একশজন। বর্তমান করোনা পরিস্থিতিতে কীভাবে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো যাবে এবং করোনা মোকাবিলা করা যাবে তা নিয়ে  বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথি ও স্বাস্থ্য কর্মীরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও