এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে স্ত্রীর হাতেই কি খুন হলেন স্বামী? খুনের কারণ কি পরকীয়া?

Published on: December 13, 2021 । 2:41 PM

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে দাবি করে চিতাও সাজানো হয়েগিয়েছিল। কিন্তু মৃতকে শ্রদ্ধা জানিয়ে ফুলের মালা দিতে গিয়ে দেখা যায় গলায় কালো দাগ। তা দেখেই সন্দেহ হয় পরিজনদের। বিষয়টি পুলিসে জানানো হলে স্ত্রীকে আটক করে পুলিস। আজ ১৩ ডিসেম্বর সকালে এমনই ঘটনা ঘটেছে ক্ষীরপাই শহরের ৫ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম তপন ঘোষ। বয়স

৪৯ বছর। ৫ নম্বর ওয়ার্ড বামারিয়ায়বাড়ি। ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী জানিয়েছেন, মৃতের স্ত্রী রূপালি ঘোষকে পুলিশ আটক করা হয়েছে। মৃতদেহের ময়না তদন্তের ব্যবস্থা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত প্রায় ১২টা নাগাদ রূপালি ফোন করে প্রতিবেশী ও পরিজনদের খবর দেন তাঁর স্বামী হার্ট অ্যাট্রাক্ট হয়ে মারা গিয়েছেন। প্রতিবেশীরা গিয়ে দেখেন, তপনবাবুর নিথর দেহ বাথরুমে পড়ে রয়েছে। স্থানীয়রা সরল বিশ্বাসেই দেই দেহ ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যান। সেখানে সরকারি ভাবে মৃত বলে ঘোষণা করা হয়। আজ সকালে মৃত দেহ দাহ করার জন্য

কাঠ জোগাড়, চিতা সাজানোও হয়ে যার। মৃতদেহে ফুলের মালা দিতে গিয়ে সবার চোখ কপালে উঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, মালা দেওয়ার সময় দেখা যায় গলায় ফাঁসের দাগ। সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে নিয়ে গিয়ে ময়না তদন্তের ব্যবস্থা করে।
পরিবারের সদস্যদের অভিযোগ, তপনের স্ত্রী রুপালির বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক ছিল তার জেরেই তপনবাবুকে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে, বাড়িতে আটক করা হয় রুপালি ঘোষকে। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। ইতি মধ্যে এই ঘটনায় রুপালির সাথে আর কারা জড়িত আছে তদন্ত শুরু করেছে পুলিশ।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে