এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম হল ঘাটালের অদ্রিজা

Published on: February 7, 2023 । 8:31 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ:ঘাটাল: দীঘাতে হয়ে গেল ‘সি বিচ ওপেন স্টেট লেভেল ইনভিটেশনাল যোগাশন স্পোর্টস কম্পিটিশন’ ২০২৩। ওই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে ঘাটাল মহকুমার সুনাম বৃদ্ধি করল অদ্রিজা দে। অদ্রিজার বাড়ি ঘাটাল শহরের কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ডে। সে ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। অদ্রিজার মা অর্পিতা দে এবং বাবা জয়েন্দ্রনারায়ণ দে বলেন, বরাবরই মেয়ের যোগার প্রতি ঝোঁক। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই আমাদের মেয়ে যোগাসন চর্চা করছে।
বলরাম জানা এবং অশোককুমার দালালের কাছে অদ্রিজার যোগাসনে হাতে খড়ি। বর্তমানে সে হুগলির গৌরাঙ্গ সরকারের কাছে প্রশিক্ষণ নিচ্ছে। অদ্রিজা জানায়, পড়াশোনার পাশাপাশি সে যোগাসনটি ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে চায়। আগামী দিনে তার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘাটাল মহকুমার নাম আরও উজ্জ্বল করার স্বপ্ন রয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ