এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অবৈধভাবে আধার কার্ড করানোর অভিযোগ চন্দ্রকোণায়

Published on: April 20, 2021 । 7:23 PM

সুইটি রায়👆স্থানীয় সংবাদ•ঘাটাল:আজ ২০ এপ্রিল অবৈধভাবে আধার কার্ডের ক্যাম্প করানোর অভিযোগ উঠল চন্দ্রকোণা -১ ব্লকের কয়েকজন ব্যক্তির উপর। ঘটনাটি ওই ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের হাটপুকুর এলাকায়। ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনিভাবে টাকা নিয়ে ওই ক্যাম্পে আধার কার্ড করানো হচ্ছে এবং আগেও এই ধরণের ক্যাম্প করিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। তখন বিষয়টি প্রশাসনের নজরে আসার ফলে ক্যাম্পটি তৎক্ষনাৎ বন্ধ করে দেন তাঁরা। আজ সকাল থেকে আবার অন্য একটি দোকানে ক্যাম্প করে কাজ শুরু করা হয়েছিল।
বর্তমানে ব্যাঙ্ক এবং পোষ্ট অফিসের মতো সরকারি সংস্থাগুলি থেকেই আধার কার্ড করানো হচ্ছে সেক্ষেত্রে বাইরের এই ধরণের ক্যাম্প এবং এখান থেকে পাওয়া আধারকার্ডগুলির সত্যতা নিয়েও প্রশ্ন আছে সাধারণের মনে। চন্দ্রকোণা-১ এর বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, এই ধরণের ক্যাম্পের কোনও বৈধতা নেই। তাই বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে আমি ক্যাম্প বন্ধ করার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে অভিযুক্তরা বলেন, এখানে অবৈধতার কোনো প্রশ্নই আসে না। আমরা আগেও এই ধরণের ক্যাম্প করেছি এবং তা থেকে সাধারণ মানুষ উপকৃতও হয়েছেন। যেখানে ব্যাঙ্ক ও পোষ্ট অফিস গুলি আধার কার্ড করানোর নামে সাধারণ মানুষকে মাসের পর মাস অপেক্ষা করাচ্ছে সেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষকে সুবিধা প্রদান করাটাকে আমরা দোষের বলে মনে করি না। তবে প্রচুর মানুষ এখানে ভিড় করায় এই ক্যাম্পের দ্বারা করোনার সময়কার সামাজিক দূরত্ববিধি মেনে চলা সম্ভব হচ্ছিল না। তাই প্রশাসনের কথায় এবং একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমরা ক্যাম্পটি বন্ধ করেছি।

👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে