এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সুপাতে অ্যাসিড হানায় জখম নবম শ্রেণীর দুই ছাত্রী

Published on: September 10, 2019 । 10:43 AM

সৌমেন মিশ্র: দাসপুরে ফের অ্যাসিড হানা। ৯ সেপ্টেম্বর রাতে টিউশন থেকে ফেরার পথে নবম শ্রেণীর দুই ছাত্রীর অ্যাসিড হানায় জখম হল। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সুপা গ্রামে। অ্যাসিড দগ্ধ দুই ছাত্রীকে সঙ্গে

সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। কারণ সুপার মতো শান্তপ্রিয় এলাকায় অ্যাসিড হানার মতো ঘটনা এর আগে কখনও ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সুপা হাইস্কুলের নবম শ্রেণীর দুই ছাত্রী অর্পিতা খাঁ ও সুপ্রিয়া দোলই ওই রাতে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে প্রশান্ত রায় নামে এক প্রাইভেট টিউটরের বাড়িতে পড়তে গিয়েছিল। রাত ৮টা নাগাদ দুই ছাত্রী একটি সাইকেলে করে ফেরার পথে সুপা হাইস্কুলের সামনেই অন্ধকারে এক ব্যক্তি তাদের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেয়। সুপ্রিয়া বলে, আমি সাইকেল চালাচ্ছিলাম। আমার সাইকেলের ক্যারিয়ারে অর্পিতা বসেছিল। তারই মাঝে অ্যাসিড ছোঁড়া হয়। অ্যাসিড ছোঁড়ার ফলে সুপ্রিয়ার পিঠে অল্প অ্যাসিড পড়লেও অর্পিতার চোখ ও শরীর অ্যাসিডে গুরুতর দগ্ধ হয়েছে। তাই সুপ্রিয়াকে গত রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্পিতা গুরুতর দগ্ধ অবস্থায় মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। অর্পিতার বাড়ি গোয়ালতোড় থানার গোটগেড়িয়ায়। সে ছোটবেলা থেকেই সুপাতে মামা বাড়িতে থাকত। ঘটনার আকস্মিতায় ভেঙে পড়েছেন তার দিদা। কেন ওই দুই ছাত্রীকে উদ্দেশ্য করে অ্যাসিড ছোঁড়া হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিস।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক