এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সুলতাননগরে লরি ট্যাঙ্কারের মুখোমুখি সংষর্ষে গুরুতর জখম ২

Published on: November 9, 2020 । 2:59 PM

কুহু বিদ দে: সুলতাননগরে পথ দুর্ঘটনা। গুরুতর জখম দুই। আজ ৯ নভেম্বর (২০২০) দুপুর দেড়টা নাগাদ ঘাটাল-পাঁশকুড়া সড়কের সুলতাননগরে একটি লরির সামনের চাকা ফেটে গিয়ে সামনের ট্রাঙ্কারে ধাক্কা মারে। লরির সামনের অংশ ভেঙেচুরে যায়। কোনও রকমে খালাসিকে গাড়ি থেকে বার করা সম্ভব হলেও চালককে এখনও বার করা সম্ভব হয়নি। গ্যাসকাটার দিয়ে চালককে বার করার চেষ্টা করা হচ্ছে। এই দুর্ঘটনার জন্য কিছুক্ষণ ঘাটাল পাঁশকুড়া সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পৌঁছেছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি